শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

কবিতা, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

কাঁপন / রাশিদা তিথি

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৫৭৩ Time View

বকুল ছায়ে আসে গোপন পায়ে পায়ে মধুপ নেশাতুর
চোখের কোলে ভর করেছে শরমের খানিক ঘনমায়া
অরূপ উল্লাসে প্রাণের এক কোণে স্বপ্ন বাঁধে দানা;

সাঁঝের নিভু নিভু ধূসর মুখ থেকে মেঘেরা উড়ে যায়
ভেজাবে চন্দ্রিমা; রাতের পথহারা আঁধার ফিরে যাবে।

সহসা থেমে যাবে ফাগুন সকালের বৃষ্টি ঝরা খেলা
হালকা হাওয়াতে কাঁপবে পল্লব, ভাঙবে নীরবতা
বুঝি-বা ছুঁয়ে যাবে; নীরবে কেঁদে যাবে গভীর কালোচোখ।

ঠোঁটে কি রেখে দেয়া মোহন বিষে-বিষে পূর্ণ হবে প্রাণ?

হৃদয়-গোমতিতে তীব্র গোঙানির শব্দ কূল খোঁজে
ফিরতি ঢেউগুলো বৈঠা ছুঁয়ে দিয়ে আবারো ভেঙে পড়ে।

ডাকে নি কেউ তবু! বিষাদে রাত জাগি,
আশায় জাগরণ!
বুঝিবা আসে সেই কমল কুড়িদের পাপড়ি-মেলাদিন–
দীপ্ত শুভক্ষণ, আমি যে ঘ্রাণ পাই বনের হরিণের,
চপল নিশুতির দহন খুলে দেবে গোপন গ্রন্থিকে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.