রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

কথাকলি / নাসিমা হক মুক্তা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৪৮৩ Time View

আজ দলবেঁধে শিস্ দেয় শিশির
পথে পথে শিরশির ধ্বনি
সমুদ্রের জলরাশি হয়ে গীতল করে শীতের
জলের ভেতর পাতাল ছুঁয়ে
প্রকৃতি বদলায়, মানুষ বদলায়, পাখি বদলায়
এই বদলানো কাব্যে আনন্দটুকু গাঙচিলের মত
ওড়ে যায় –
এক দেশ থেকে অন্য দেশে
এক রূপ থেকে অন্য রূপে
এক ঋতু থেকে অন্য ঋতুতে

অতঃপর বদলে যায় সময়
ওঠানামা জীবন ছেয়ে পথের পাঁচালিতে
ফুটে ঘাসফুল
সেই আবহে চোখ ভরে স্বপ্নেরা পা বাড়ায় সামনে
ঘরে ঘরে নিদারুণ সুখ আঁজলা আঁকে
নীড়ে বেঁচে থাকার উত্তাপে

পুরো জন্ম ঘিরে কথাকলি বসন্তের মত
রঙিন সেজে –
আশ্রয়! প্রবল বেগে হাসে
সুখ, মোহ ও মায়া অনুভবে উৎসুক জীবন
সুদীর্ঘ ভিটে শ্যাম কলমী ডগা
সবুজ থেকে হলুদ হয়ে ঝরে পড়ে

এভাবেই
জীবন চলে যায়
মানুষ চলে যায়
আর প্রকৃতি ঘুরেফিরে বদলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.