শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সাহিত্য

এসো সমুদ্রে যাই, আয়ত্তে আনি উত্তাল ঢেউ / রাশেদ রউফ

শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ১১৯০ Time View

তোমাকে তোমার মতো করে চাই আমি প্রতিদিন
আদিম তমসাঘন রাতে চলুক চর্চা গানের
ওই ঠোঁটে ওই বুকে জাগে ভারি তৃষ্ণা প্রলয়
জেগে ওঠে অদৃশ্য চর প্রাণের।

তোমার গভীরে যাবো, ডুবে যেতে চাই নীল অতলের তলে
অবসন্ন ক্লান্ত মনে ম্লান হবে উষ্ণ অলৌকিক জলে।

জলেরও আছে রূপ, জলেরও আছে ভাষা, অস্ফুট গোঙানি আনে সুখ
আমাকে বক্ষলগ্ন করো, টেনে নাও যেখানে আমার প্রেম উৎসমুখ।

আমি আর তুমি, তুমি আর আমি; আর নেই কেউ
এসো সমুদ্রে যাই, আয়ত্তে আনি উত্তাল ঢেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.