শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

এসো এই মধুর ঘনবরষায় / কামরুন ঋজু

বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৩৬২ Time View

কতোকাল দেখি না তোমায়
এসো একটি বার বন্ধু, এসো,
এই মধুর ঘনবরষায়
আরেকবার নাহয় ভালোবেসো।

এই আষাঢ়ে নাই যদি এলে
এসো বর্ষণমুখর শ্রাবণে
মেঘমল্লারের সুরে সুরে
এসো বৃষ্টির মাতাল ঘ্রাণে।
জলভরা মেঘে আকাশ ছাওয়া
হয়নি এখনো বৃষ্টির গান গাওয়া ;
এসো শ্রাবণের দিনে তবে
নাই যদি এলে এই আষাঢ়ে
বৃষ্টি মুখর সারাটি ক্ষণ
কাটাবো আমরা মায়ানীড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.