শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

এমন দিনে তোমাকে চাই / লিপি বড়ুয়া

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ৬৮৮ Time View

আবার ধরায় আষাঢ় আসলো বলে
ঘন বরষার সুবাসিনী বাতাস আসে ধেয়ে
হৃদয় মন্দিরে মেঘের ডমরু ঘন বাজে
হলো রোমাঞ্চকর বন বনান্তর বৃষ্টি জলে,
এমন দিনে সখা তোমাকে চাই পল্লব কল্লোলে
মিলনস্বপ্নে চঞ্চল প্রাণ আজি বক্ষহিন্দোলে।

এসো হে, এসো হে প্রিয় সজল ঘন বাদলবরিষনে –
মুখোমুখি বসি কবিতায় ঝড় তুলি
প্রেমের আহবানে,
পুলকে ধুলিয়া উঠি কাশের বনে বনে
ছলোছলো নদীধারা চলে
নিবিড় ছায়াময় কিনারায়।

আমাদের মিলনগীতি ধ্বনিছে কানন বীথি
আকাশের নবীন মেঘে আড়ি পাতে কোন অতিথি,
আজ ভাবনাগুলো বাঁধনহারা হৃদয়ে দেয় দোলা
মেঘের মতন পালিয়ে বেড়ায় হয়ে আপনভোলা।
আঁধার রাতে মন আজ আন্দোলিত বনের মর্মরে
শ্রাবন ধারা রচিল ধ্বনি নিবিড় সঙ্গীতে।

দুরু দুরু কাঁপিল হিয়া, মেঘ উঠিল গরজিয়া
বিজলির চমকে আলো জ্বলে উঠে ক্ষণে ক্ষণে,
আমার উৎসুক আঁখি ঝড়ের অন্ধকারে ডুবে
ঘনঘোর সমারোহে মন পোড়ে মনের গহীনে।
বরষার রূপ হেরি বারবার সবুজের মাঝে
আপন মনে চলছে গরজি অশ্বত্থ পল্লবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.