রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

এক কাপ কফি / মল্লিকা বড়ুয়া

সোমবার, ১২ জুন, ২০২৩ ৩৩৫ Time View

তোমায় নিয়ে কোনো এক সন্ধ্যায়
এক কাপ কফি খাওয়াই যায়
ভর সন্ধ্যায় আকাশের তারা গোনা আর
তোমার সাথে এলোমেলো কথার
উপচে পড়া ঝুড়ি
সমস্ত না পাওয়া গুলো
হিসাব করে আর কি হবে বলো?

সময় তো চলে গেল
স্রোতস্বীনি হয়ে
তাকে নিয়ে ভেবে আর লাভ কি!
এই বেশ ভালো হলো, বলো।।
কৃষ্ণচূড়ার চিরল পাতার ফাঁকে
চাঁদটাও দেয় উঁকি
ঘন নীলের আকাশটাতে আজ
কালোমেঘের হালকা আঁকিবুঁকি
কফির কাপে সন্ধ্যে গেল
শুকতারা ওই উঠে
পুব আকাশটা রাঙিয়ে
দিয়ে ফুলেরা সব ফুটে
স্বপ্নগুলো স্বপ্নই থাক
বাস্তবতা শূন্য
আকাশ কুসুম কল্পনাতে
জীবনটা হোক পূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.