শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

একুশ মানে / দোলনা বড়ুয়া তৃষা

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ ৮১৬ Time View

একুশ মানে, ফেব্রুয়ারীর একুশ নাম্বার তারিখ নয়।
একুশ মানে, নয় একুশটি রক্তিম লাল পালাশও।
একুশ মানে, একুশটি গুলি খাওয়া মৃতদেহ যেমন নয়
একুশ মানে,একুশ টি ছিন্ন প্রজাপতিও তেমন নয়।

একুশ মানে, আমার গলার উচু নিচু মধুর কর্কশ স্বর
একুশ মানে, মনের রঙে সুর পাওয়া সব কথা গানের কলি।
একুশ মানেই, আমার তোমার আছে যত কান্নার স্বর।
একুশ মানেই, উত্তাল মিছিলে আছে যত সুউচ্চ ধ্বনি।

একুশ মানেই, মায়ের দেওয়া প্রথম বুলি আমার।
একুশ মানেই, সন্তানের মুখে প্রথম মা ডাক আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.