শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিশু সাহিত্য, সাহিত্য

একবার পেলে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ৮১৫ Time View

তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।
তুমি কি ঘুড়ি হবে
বিমান নাকি তবে?
নিমিষে উড়ে উড়ে যাবে
তোমাকে কেবা আটকাবে?
তুমি তো চমকাবে
দু-দুটো ডানা পাবে
পায়রা হবে নাকি
অন্য কোনো পাখি
পলকে সাঁই সাঁই ছুটে
মেঘও হতে পারো জুটে।
তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।
আমি তো হাওয়া জেনে রেখো
আমার যাওয়া আসা দেখো
চলি তো পিনপিন
কখনো বাধাহীন
সীমানা পার হয়ে উড়ি
স্বপ্ন ফেরি করে ঘুরি।
তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.