শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

উৎসব-২/ সৈয়দা সেলিমা আক্তার

শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ৭৫৯ Time View

শিউলি ঝরে
সবুজ ঘাসে
ভোরের বেলা

খুকুরা নেয়
কোচড় ভরে
ফুলের মেলা ।

নীল আকাশে
পেজা তুলো
মেঘের ভেলা

ঘুড়ি ওড়ায়
খোকারা যে
বিকেল বেলা ।

নতুন জামা
কাপড় পরে
সবাই ঘোরে

খুশিরই ঢেউ
লাগছে যেন
মণ্ডপ জুড়ে ।

কাসর ঘণ্টা
ধুপের গন্ধ
ঢাকের সুর

হাওয়ায় ভেসে
যায় রে শোনা
বহু দূর ।

মণ্ডা মিঠাই
বাতাসাও
হচ্ছে খাওয়া

উৎসবেরই
এই আমেজে
নতুন হাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.