শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, শিশু সাহিত্য, সাহিত্য

ঈদের খুশি / লিপি বড়ুয়া

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ১৮১০ Time View

বছর ঘুরে ঈদটা আসে
নতুন বারতা নিয়ে
নতুন কাপড় নতুন জুতোয়
খুশিতে মন দিয়ে।

ঈদের নামাজ আদায় করি
একসাথে মন খুলে
কোলাকুলি করি সবাই
সকল বিভেদ ভুলে।

মায়ের হাতের ফিরনি সেমাই
খাই তো মজা করে
অতিথিরই আগমনে
বাড়ি ওঠে ভরে।

সালাম করে সালামিতে
পকেট উপচে পড়ে
ঘুরতে যাই মজা করে
নতুন জামা পরে।

সারাটাদিন যায় কেটে যায়
আনন্দ আহ্বানে
ঈদের খুশি ছড়িয়ে পড়ে
সবার মনে প্রাণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.