শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

ইচ্ছে নদী /পারভীন শাহনাজ

বুধবার, ২৮ জুন, ২০২৩ ৩৯৯ Time View

একলা শালিক ভরদুপুরে
খাচ্ছে খুঁটে স্মৃতির দানা
আকাশ জুড়ে ছন্নছাড়া
মেঘ বালিকার আনাগোনা

তপ্ত দুপুর ঝিমোচ্ছে সব
রাখাল ছেলের কল্প তরু
বৈরী হাওয়ায় নাস্তানাবুদ
এখান থেকেই গল্প শুরু,

বিরতিহীন ঘুঘুর ডাকে
কোন অজানা হাতছানি দেয়
ভেসে যাওয়ার এক অবকাশ
মহুয়া নেশায় জড়িয়ে নেয়

মাতাল হাওয়ায় সাঁওতালী মেঘ
চাঁদের বুকে ইচ্ছে নদী
এমন কোন গল্প আমি
আজ দুপুরের শোনাই যদি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.