রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

ইচ্ছে করে / জসিম উদ্দিন খান

রবিবার, ৪ জুন, ২০২৩ ৫৪০ Time View

ইচ্ছে করে তোমার চোখে
চোখটি রাখি সারাক্ষণ;
এমনি করে যাক কেটে যাক
মাস বছর আজীবন।

ইচ্ছে করে আমার মনের
পিঞ্জিরাতে হবে পাখি;
সারাদিন কিচির মিচির
করবে কেবল ডাকাডাকি।

ইচ্ছে করে সাজাই তোমায়
রংধনুর সাতরঙ্গে
পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না ছড়াক
তোমার সারা অঙ্গে।

ইচ্ছে করে প্রতিটা ক্ষণ
হোক না সুখের লগন;
এমনি করে যাক কেটে যাক
মাস বছর আজীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.