রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

ইচ্ছেঘুড়ি / মর্জিনা আখতার

শনিবার, ৩ জুন, ২০২৩ ৪৩৮ Time View

আজকে আমার সারাটাদিন
আছে অনেক কাজ,
তাই আমাকে ডাকাডাকি
করো নাকো আজ।
ইশকুলের সব এ্যাসাইনমেন্ট
স্যারকে আমি দেবো,
কোচিং এর স্যারের থেকে
রুটিনটাও নেবো।

বন্ধুরা তো বিকেল বেলা
খেলতে চলে মাঠে,
নিজের লেখা পাঠ করতে
ছোটে চাঁদের হাটে।

মা আমাকে পাঠিয়ে দেন
নানান ছলাকলায়,
আবৃত্তি ও আঁকা শিখতে
চলি শিল্পকলায়।
এমনি কতো বাঁধনে ঠিক
আছি আমি বাধা,
সময় মতো গানটাকেও
আর হয় না সাধা।

ঝিরিঝিরি হাওয়াটাও
লাগে না এই গায়।
নিয়মনীতির শেকল আছে
আমার দু’টি পায়।

একদিন তো বড় হবো
পড়া শেষ করে,
তখন আমি এ দেশটাকে
দেখাবো মন ভরে।

মন চাইলেই যাবো আমি
ছোট্ট সোনার গাঁয়,
আলপথে হাঁটবো আমি
ঠান্ডা শীতল বায়।

ইচ্ছেঘুড়ি সব মহলে
উড়ুক আমি চাই,
পাহাড় সাগর বন ও নদীর
ছোঁয়া যেন পাই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.