রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিশু সাহিত্য, সাহিত্য

ইচ্ছেগুলো / বাসুদেব খাস্তগীর

শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৪৪০ Time View

ইচ্ছেগুলো আমার কাছে আজকে হলো জড়ো
যেমন তুমি ধরো
রাখাল ছেলের বাঁশি হবো
ছোট্ট খোকার হাসি হবো
উথাল-পাথাল হয়ে আমি ছুটবো তোমার ঘরও।

ইচ্ছেগুলো ভর দুপুরে নদী হয়ে সাঁতার কাটে
দেখো মনের মাঠে
খুকির পায়ের নূপুর হয়ে
রৌদ্র মাখা দুপুর হয়ে
বইয়ের পাতা খোলা থাকে মন থাকে না পাঠে।

ইচ্ছেগুলো পাখনা মেলে দূর আকাশের নীলে
স্বপ্ন ছড়ায় মিলে
পাল ওড়ানো নায়ের সাথে
আঁচল ঢাকা মায়ের সাথে
অনুভবে দগ্ধ করে আমায় তিলে তিলে।

ইচ্ছেগুলো দূর পাহাড়ে সবুজ ঘাসে হাসে
নিবিড় হয়ে পাশে
বাঁধলো বাসা কেমন করে?
ঠিক পাখিরা যেমন করে
দূর বনছায় তৃণ-লতা নিবিড় ভালোবাসে।

ইচ্ছেগুলো ফাঁকা মাঠে দৌড়ে করে খেলা
আমার ছেলেবেলা
সেই বিকেলের কাছে আমার
গল্প হাজার আছে আমার
গল্পগুলো আসর জমায় বসায় মিলনমেলা।

ইচ্ছেগুলো পাপড়ি মেলে মুক্ত হাওয়ার দেশে
বলে হেসে হেসে
‘ঘুমপাড়ানি মাসির মত
ঘামে ভেজা চাষির মত
আসবো আবার কল্প কথার গল্প বলা শেষে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.