শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

আলোর ভুবন

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ১০৫৭ Time View

স্নিগ্ধ শিশির সলাজ ছোঁয়ায়
উচ্ছ্বসিত মন,
রঙধনু আঁকা মেঠো পথে
স্বপ্ন সারাক্ষণ।
নব দিগন্তের পথ পেরিয়ে
আলোর ভুবন তরী,
মাতৃভূমি বাংলা আমার
সোনার বাংলা গড়ি।
সবুজ ছায়ায় রাখালিয়া
বাঁশির সুরে অম্লান,
ঘরের কোণে বৈরাগী মন
সুরে ভাসে প্রাণ।
নীল পাড়ে হলুদ শাড়ি
সূর্য জলের ধারে,
সদ্য বধূ কলসী কাঁখে
যায় দীঘির উপারে।
সবুজ ঘাসে আপন মায়ায়
পথ চলি সুদূরে,
উড়াই ঘুড়ি আকাশ পারে
সাজাই মনের সুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.