শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

আমি হারাই / জোবায়দা আক্তার চৌধুরী

শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১ ৭৩৬ Time View

প্রতি ভোরে সূর্য ওঠে
প্রতি পূর্ণিমায় চাঁদ ফোটে
চাঁদের জোছনায় আমি অবগাহন করি
চাঁদকে ছুঁতে ইচ্ছা করে ছুঁতে পারিনা

ভোরের সূর্যে হাত বাড়াই
হাত পুড়ে আসে
তুমিও যখন আমাতে তাকাও
তখনও খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোমার আঙ্গুল ছুঁয়ে দিগন্তে হারাই

রাতের কুয়াশা কিংবা ভোরের শিউলী
আমাকে ছুঁয়ে ছুয়ে যায়
আমারও অবাধ্য মন শুধু তোমাকেই চায়

ইচ্ছেগুলো আমার হাহাকার করে
ইচ্ছে করে ইচ্ছাগুলো দৃশ্যলোকে ওড়াই
শুকনো পাতা মাড়ানোর মতোই কষ্ট মাড়িয়ে যাই
আমার ইচ্ছেগুলো ইচ্ছে মতো পেলোনা তো ঠাঁই

আমি হারাই
শুধুই হারাই
হাত বাড়াই
অপলোক তাকাই

নিঝুম রাতে চাঁদের দেশে কিংবা আঁধারে মায়াবী বেশে
তোমার চোখই দেখতে পাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.