শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

আমি গড়তে চাই

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ৭০৪ Time View

বেঁচে থাকার আকূল আগ্রহে
নতুন এক আমি হয়ে বেঁচে উঠি রোজ।
ভালোবেসে যাই–
আরও ভালো থাকবো বলে।
আমার সকালগুলো হেসে ওঠে
ঝলমল আলোতে আলোতে;
ভেসে থাকি অনাবিল আলোক ধারায়।
যেজন ভেঙেছে আমার অন্ধকারাবৃত দুয়ার
কী করে হারাই তাকে দৃষ্টিসীমার আড়ালে?
সময় যাচ্ছে বয়ে জলের স্রোতে
যতই দূরে থাক বেড়ে চলে মায়া
চাই সরিয়ে দিতে-
সম্পর্কের আলপথে
শুয়ে থাকা অপচ্ছায়া যত।
প্রতিদিনে, প্রতিক্ষণে আমি গড়তে চাই।
যেন আরও বেশি ভালোবাসা পাই,
যেন আরও বেশি ভালোবেসে যাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.