শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

আমার জন্মভূমির নাম বঙ্গবন্ধু / প্রতিমা দাশ

শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ৮৫৬ Time View

মুজিব মানেই বিশ্বের মাঝে স্বাধীন একটি দেশ
মুজিব মানে বাহান্নর ভাষা
মুজিব মানেই কবিতাগ্রন্থ মুক্তির আশা
মুজিব মানে লাঞ্ছিত দের চলার পথ নির্দেশ।
মুজিব বলতে মনে আসে একাত্তরের কথা,
মুজিব মানেই ইতিহাসের এক বীরের কাব্য গাথা
মুজিব মানেই রাষ্ট্রনায়কের কোমল মানবতা।

নির্যাতিত জাতির জন্য জীবন-মরণ করেছে পন,
যুদ্ধের ডাকে বাঙালিকে এনে দিলো স্বাধীনতার ধন।
এমন মহান পুরুষ কে স্মরণ করতে সংশয় হয় যার
সে কখনোই বাঙালি ছিলো না, সে তো দুরাচার।

জাতির জনক বঙ্গবন্ধু জয় বাংলা জয়,
বাংলার মাটিকে ভোগ করিস, তবে কেন দ্বিধা রয়?

বাংলার মাটি শহীদের রক্তে স্নাত
হওয়া এক দেশ,
দেশদ্রোহীদের ক্ষমা করে দিয়ে নিজেকে করেছে শেষ।
মুজিব মানেই বিশ্ব মাঝের স্বাধীন একটি দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.