শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

আবার আসবে সুদিন/ নিগার সুলতানা

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ৯১৬ Time View

আবার দেখব সবুজ দু’চোখ ভরে
এই বাংলাকে
আবার উড়াল দেবো নীল আকাশে
প্রজাপতির মত রঙিন পাখা মেলে,
আবার ভেজাবো পা
সমুদ্র সৈকতে গাঙচিল সকাশে।
কাশবনে ঘুরে বেড়াবো সেদিন
উষ্কখুষ্ক খোলা চুলে কিশোরীর বেশে
ফিনফিনে লাল শিপন শাড়ি পরে।
পায়ের নুপুরের রিনিঝিনি শব্দে
তাল মিলাবো বৃষ্টির সাথে।
আবার সেদিন নদীর ছলাত ছলাত
নৃত্যের তালে তালে,
বৈঠা ফেলে মাঝি
সুর ধরবে ভাটিয়ারি গানে।
বিষাক্ত বাতাস হবে আবার মধুময়,
দেখবো আবার সাতরঙের
প্রকৃতির প্রণয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.