রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

আগামীর স্বপ্ন

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ৭৭৫ Time View

বসে বসে ভাবছি আজ
আসবে সুদিন কবে,
করোনাটা পালিয়ে যাবে
বিশ্ব শান্তি হবে ।

এমন দিনে মন বসে না
নিত্য নতুন পাঠে
বন্ধু বান্ধব কেউ আসেনা
খেলতে খেলার মাঠে।

ঘরে ঘরেই বন্ধি সবে
জানলা খুলে রাখি,
সূর্য্যি মামা আসলে ঘরে
রঙিন ছবি আঁকি।

মনে মনে ঘুরে বেড়াই
এ-পাড়া ও-পাড়া,
পুরানো সব দিনের কথা
মনকে দেয় নাড়া।

ঋতুর খেলায় যাচ্ছে কেটে
আলসে বেলার দিন,
মনের আলো জ্বলবে কবে
বাজিয়ে খুশির বীণ।

বছরখানা হারিয়ে গেল
আসছে নতুন সাল,
বিদ্যালয়টা খুলবে হয়তো
কোন এক সকাল।

আগামীর ঐ স্বপ্ন গুলো
করছি নিয়ে খেলা,
আনন্দ আর হৈ হুল্লোড়ে
কাটবে আবার বেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.