শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, সাহিত্য

আকাশ প্রদীপ / আলেয়া আরমিন আলো

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ৬২৬ Time View

এই গভীররাতের ঘুমন্ত পৃথিবীতে
বিনিদ্র জেগে থাকে কতো না বিরহী নয়ন,
নিগূঢ় নৈঃশব্দ্যে কান পেতে শোনে
বেদনার্ত ঝরাপাতার বিষাদী মৌন ক্রন্দন।
নিকষ আঁধারে নগ্ন জানালায় বসে
জোনাকির আলো খোঁজে,
নিঃসঙ্গতার দীর্ঘ দহনের গনগনে তাপে
অশ্রুত চোখ দু’টো বুঁজে।
কতো না নিশি পথ চেয়ে কাটে
পথভোলা পথিকের ফিরে আসার আশ্বাসে,
অমাবস্যাতেও যেমনি করে আকাশ প্রদীপ হয়ে
জ্বলজ্বল করে ওই ধ্রুবতারাটি হাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.