শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, সাহিত্য

অশ্রু ভাঙার গান / মাসুমা সুইটি

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ৬৯৫ Time View

তপ্ত মনে কষ্টের ঢেউ
উথলে ওঠা বান
আঁখির স্রোতে যায় রাঙিয়ে
অশ্রু ভাঙার গান ।

রঙ মহলের হরেক রঙে
দুঃখ লুকায় বনে
কুহেলিকার শীতল বাতাস
পরশ বুলায় মনে।

সপ্ত ডিঙায় নাও ভাসিয়ে
উর্মিতে তাল তুলে
হরেক রকম বেদনা নিয়ে
বকুল মালায় দুলে।

জন্মাবধি কেঁদেই চলে
দুঃখে ভাসায় বুক
সকল খেলা সাঙ্গ করে
হয় যে বধির, মূক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.