শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

অভিমান / মর্জিনা আখতার

রবিবার, ২৫ জুন, ২০২৩ ৩৮৪ Time View

শক্ত সুতো দিয়ে মন বেঁধেছি
খুঁজবো না কারো হৃদয় উদ্যানে
প্রজাপতি সুখ।
লোহার শেকলে দুই পা বেঁধেছি,
যাবো না দেখতে কখনো কারো
অপেক্ষমান মুখ।

নরম রুমালে দু’চোখ বেঁধেছি
দেখবো না আর অঙ্গুলি ইশারা
যাবো না অন্তঃপুর।

লাল ফিতে দিয়ে দু’হাত বেঁধেছি
হাত বাড়ালে হবে না আলিঙ্গন
যাবো দূর বহুদূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.