শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, শিশু সাহিত্য, সাহিত্য

অন্ধকারে ভোরের হাসি / বাসুদেব খাস্তগীর

রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৩৪২ Time View

ভোর কখনো দোর খোলে না
আকাশনীলে হাত তোলে না
ডাকে না সে আমায়
মন হারিয়ে উদাস দুপুর
পায়ে পরায় ছন্দ নূপুর
মন বলো কে থামায়?

পারিজাতের রঙের মেলায়
আমার সকাল ভাসে ভেলায়
জল থই থই সুরে
অনুভবের পায়রাগুলো
পাখায় উড়ায় পথের ধুলো
দৃষ্টি অনেক দূরে।

মেঘ থমথম উঠোন পাড়া
জলকেলিতে পড়বে সারা
জাগবে ফুলের ভোর
আয় ছুটে আয় ডানপিটে সব
ঘুম ভাঙানো সেই কলরব
ভাঙ রে মনের দোর।

অন্ধকারে ভোরের হাসি
স্বপ্ন ছড়ায় রাশি রাশি
হাসন লালন মন
ঐ যে দূরের কালো মেঘে
অনুরাগের ভাবাবেগে
আমার জাগরণ।

দোরের কাছে ভোরের আলো
দোর না খুলুক এসে কাছে
মনের ডাহুক শুধুই নাচে
আপন তালে ছন্দে
আমিতো হই ঘর ছাড়া কেউ
আনন্দের এক মনকাড়া ঢেউ
সবার ভালো মন্দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.