শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

অনাগত সময়

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১০১৩ Time View

আবার কবে ভোর হবে
ঠিক ভোর হবার মত
পাখির কিচির মিচির ডাকে
ঘুম ভাঙ্গবে ঠিক আগের মত।
আবার কবে ছেলেমেয়ের দল
বই হাতে যাবে স্কুলে,
বল নিয়ে যাবে মাঠে,
ছুটে বেড়াবে বিকালে।
চায়ের দোকান, বাজার হাট
মানুষের শব্দে হবে গমগম
বাসের হরণ, বিমানের আওয়াজ
কিম্বা রেলগাড়ির ঝমঝম।
আবার কবে সবাই এক হবে
মেলায়, মসজিদ বা মন্দিরে
আবার কবে জমবে সভা
রাজনীতির করিডোরে?
আবার কবে দেখা হবে
পরিচিতের সভায়
আবার কবে কাক ডাকা ভোরে
এক হয়ে যাব সবাই?
আবার কবে ভোর হবে
ঠিক ভোর হবার মত
আবার কবে আমরা হবো
ঠিক আগেরই মত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.