শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

অনন্ত সুখের ঠিকানা / রূপক কুমার রক্ষিত

বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ৬০১ Time View

সীমায় বাঁধা জীবনতরী খানি
দোলে চলে স্বপ্ন-রথে,
নিয়তির টানে অসীমের পানে
সুখে-দু:খে আঁকা পথে।

সীমার ভাবে অসীম মহিমা
সবার রয়েছে জানা,
অসীমের মাঝে সীমার গাঁথা
অনন্ত সুখের ঠিকানা।

চন্দ্র -সূর্য, তারা-আকাশ কি
হয়েছে কারও কভু দেখা?
সীমিত জ্ঞানে বুঝেছে সকলে
বিধাতার বিশালতা।
জীবন জুড়ে মনের ঘরে
সাজানো কত বাসনা,
সৃষ্টি-সুখের এ মহা আয়োজন
বিধাতার করুণা।

লালসায় ডুবে হীনতায় যদি কেউ
মানুষের ক্ষতি করে,
নিয়তি গড়ায়ে শান্তি হারিয়ে
অসহায় কেঁদে মরে।
স্বর্গের পথে না চলে যদি হায়
জড়ায় নরক যাতনা,
দুঃখের সীমানা পেরিয়ে কেমনে
জাগাবে সুখের চেতনা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.