শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

অচেনা রাত / মারজিয়া খানম সিদ্দিকা

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৪৪১ Time View

একটি নিকষ কালো সুর কাটা রাত
নির্ঘুম চাঁদ নীরব আঁধারে হায়
দূরে নির্জনে অচেনা পাখির ডাক
ঘুমে অচেতন নগরী ক্লান্তি ছেয়ে
সেই রাস্তায় পথ কুকুরের নাদ
হঠাৎ বিকট শব্দে কেঁপেছে নীড়।

একটি নিকষ কালো সুর কাটা রাত
পিতা ঘুমিয়েছে পেতেছে বিছানা ঘরে
তুমি প্রাণবায়ু তুলে দিলে যেন হাতে
নরপশু ওরা ওঠে উল্লাসে মেতে
স্তব্ধ করেছে বাঙলার মাঠ-ঘাট
আমরা হেরেছি একটি রাতের কাছে।

একটি নিকষ কালো সুর কাটা রাত
চশমাটি ছিল সিঁড়ির শেষের ধাপে
তুমি বাঙলার অতন্দ্র সেনা ছিলে
তেরটি বছর গরাদের ঐ পাশে
কাটিয়েছো বিনা ওজরে জনতা তরে
অন্ধকারের বুক চিরে ওরা নীল
নকশায় এগিয়েছিলো সে রাতে
আমরা হেরেছি একটি রাতের কাছে
একটি নিকষ কালো সুর কাটা রাত।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.