বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

জিপিএইচ ইস্পাত কারখানায় আগুন

চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতজন সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। জানা যায়, কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের শিখা ছিটকে এসে এই সাত কর্মী দগ্ধ হন। তাদের বেশিরভাগই মুখ ও হাতে দগ্ধ হয়েছেন। আহতদের শরীরে দগ্ধ হওয়া অংশের পরিমাণ চার থেকে ১১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *