বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

রুমায় নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে সিসি ক্যামেরা স্থাপন

বান্দরবানের রুমায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রুমা বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সোমবার সকালে রুমা বাজার সেট সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রুমা সেনা জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ গোলাম আকবর পিএসসি। এই উপলক্ষে রুমা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানা কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া, ব্যবসায়ী রতন কান্তি দাসসহ জনপ্রতিনিধিরা। এরপর বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন এবং পরে শান্তিশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *