রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
চারপাশে যখন বিশ্বাসের দরজাগুলাে
বন্ধ হয়ে যাচ্ছিলো,
তখন ভরসার জানালা খুঁজে বেড়াচ্ছিলাম।
গভীর কালো অন্ধকারের বিপরীতে
আলোর দেখা মিলবেই জানতাম।
কেমন বোঝাপড়া চলছে মনের টানাপোড়েনে
চুপচাপ হয়ে ভাবছি ফেলে আসা অতীত
নিস্তব্ধ চাপা আর্তনাদ জ্বলন্ত উনুনে
পুড়ছে তিমির রাতের নীল কপোত।
নিশুতি রাতের আবছায়া নেপথ্যে অধরা স্বপন
থেকে থেকে জ্বলে আর নিভে জোনাক জীবন।
সেই অনুভবের কালস্রোতে নীরব কান্নার ভোর
ভাঙা আরশির কুহক আলোয় রাঙা অন্তঃপুর।
হয়তো কখনো দোলে বিহ্বলতায় ভরা প্রাণ
কখনোবা শুকতারা হয়ে যায় আত্মার গান।