রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বন্ধু তুমি কোথায়/ নিগার সুলতানা

সেই কবে থেকে ভালোবাসার পুটলিটা হৃদয়ের মাচায় তুলে রেখেছি,
অনেক দিনের তাবত আদর করতলে রেখেছি আলতো করে শুধু তোমার জন্য।
তবুও অরণ্য তিমিরে শুনতে পায় বোবা ভালোবাসার করুন গোঙ্গানি।
প্রভাতে যেমন দেখা যায় সব আর্শি ভেদ করে আলোর ঝিলিক,
তেমনি দেখতে চেয়েছিলাম তোমার চোখের কোণায় ভালোবাসার ঝলমলে একফোঁটা ডায়মন্ড জল।
হয়তো কোনো রমনীর ঘরে মেঝেতে গলে পড়ছে অপেক্ষার মোম,
বাতিটা নিভু নিভু প্রায়, তবুও থাকে সে প্রিয়তমের আশায়।
আমি তো হাতে মোম বাতি নয়
জোনাকি নিয়ে বসে আছি,
এভাবে অপেক্ষায় কাটাবো রাত থেকে গভীর রাত।
হয়তো অপেক্ষমান কোনো রমনীর নিতম্ব ছুঁয়ে ঝরে পড়ছে
অপেক্ষার বাঁধ ভাঙ্গা অঝোরে চোখের জল।
তবে আমার চোখের পাতায় চোখের জল ছুঁতে দিইনি কাজল মুছে যাবে বলে,
শুধু তুমি আসবে বলে।
তোমার ছায়া দেখার আশায় দুপুর যায়, বিকেল গড়িয়ে রাত, রাত থেকে গভীর রাত।
শুধু অষ্টপ্রহর জীবন গঙ্গায় ভাসছে টুইটুম্বুর ভালোবাসার তরী,
সেই তরীতে মিটিমিটি জ্বলছে তোমাকে পাওয়ার তীব্র আকাংখার ছোট্ট কুপি।
একুল ওকুল দুকুল খুঁজে
তবুও কোথাও তোমার দেখা নাহি পাই।
বন্ধু, তুমি কোথায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *