বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
জন্মদাগ মুছা কি যায়!
কপালে তিলকের মত দগদগে দাগ
এই অষ্টপ্রহর রাতে আঁধারে নিঃশব্দে হাঁটে দেহের ভিতর
থর থর কেঁপে উঠে সারা শিরায় শিরায় আগায় মাথায়,
কেউ বালিশ চাপা দিয়ে চোখের ভিতর লুকায়,
লুকায় মুখোশে, তারপরও সেই জন্মের দহন জ্বলে, হাঁটতে থাকে ——-
হাঁটতে হাঁটতে পথ পেরিয়ে বন, বন পেরিয়ে সীমানা
সাত সুমুদ্দুর তের নদী পেরিয়ে আবারও ফিরে আসে
নিজের ভেতরের বাম অলিন্দের কোটরে——-
দহনের ফিসফিস শব্দের ছাই চাপা আগুন এর মত ঢেকে দেয় অশরীরি ভেবে—-
আর কেথাও জ্বলে উঠে বাঁক ভাঙা চাঁদের কলন্কে,
জন্মদাগ তো মুছেনা, মিশেও যায়না, রয়ে যায়।