শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিশু সাহিত্য, সাহিত্য

ফুল / বিভাস গুহ

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৯৯৯ Time View

আকাশ জুড়ে তারার মেলা
বাগান জুড়ে ফুল
বসন্ত উৎসবে মেতে
সবাই যে মশগুল।

ফুলের বনে হাওয়া লেগে
দেয় ছড়িয়ে ঘ্রাণ
সে হাওয়াতে দোল খেয়ে যায়
মন করে আনচান।

রঙবেরঙের কতই না ফুল
ফোটে ফুলের বনে
সে ফুলেরই সৌরভেতে
প্রীতি জাগে মনে।

প্রকৃতিকে সুন্দর রাখে
এসব নানা ফুল
গোলাপ টগর হাসনাহেনা
শিউলি বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.