বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

স্বপন দত্তের কবিতা ‘রূপকথার মনে পড়ে না’

রূপকথা, ট্রেনের চাকার সব নাট-বল্টু চেনে, কিন্তুক সে
ঠাকুরমা’র ঝুলি বয়ে বাসায় ফেরে নি
কোনোদিন।
সে ‘লোকো মাস্টার’- মানে ট্রেন চালক।
অবশ্য এটা সে জানে যে, এ মাস্টারের নাকি
কোনো স্ত্রী-লিঙ্গ হয় না।
যেমন, রাষ্ট্রের প্রেসিডেন্ট, নারী হলেও প্রসিডেন্ট
আবার, পুরুষ হলেও সে ওই একই প্রেসিডেন্ট।
বিষয়টা রূপকথার কাছে বেশ সুস্বাদুই ঠেকে।
লোকো’টা যখনই বাতাস
ফুঁড়ে ফুঁড়ে দুরন্ত ছুটতে থাকে প্রবল এক দৌড়ের উৎসাহে,
তখন তার মনে পড়ে যায়, ট্রেনটা শুধুই বলে চলেছে –
“ধরতো দেখি, ধরতো দেখি
“এই ছুটেছি….এই ছুটেছি….”
ক্লাস টিচার,
কোনো এক সুকুমার রায়ের নাতিপুতি প্রায় এক ক্লাস-টিচার
একদা,
ট্রেনের এমন ছোটাছুটি’র গল্পকথাই শুনিয়েছিলেন।
সেই-ই কোনো একদিন,
রূপকথার মনে পড়ে না, সে কোন্ দিন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *