শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কাসেম আলী রানার কিশোর উপন্যাস ‘কালো পুতুল’

কাসেম আলী রানা নিবেদিপ্রাণ এক লেখক। সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ। তিনি একাধারে মঞ্চ অভিনেতা, নাট্যকার, কবি, কথাসাহিত্যিক ও ছড়াকার। জন্ম ১০জুলাই ১৯৬৯।
কাসেম আলী রানা বাংলাদেশ বেতারে ‘খ’ শ্রেণির গীতিকার এবং বেতার নাট্যকার। এ যাবৎকাল বেতারে প্রচারিত হয়েছে তাঁর ৮টি নাটক। ২০টিরও অধিক মঞ্চ নাটক লিখেছেন তিনি। যা দেশের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে। অসংখ্য নাটকে মঞ্চে অভিনয় করেছেন, বর্তমানেও করছেন। কাসেম আলী রানা চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য, চট্টগ্রাম শিল্পকলার একাডেমির স্থায়ী সদস্য এবং থিয়েটার অ্যাঁভাগার্ড এর সিনিয়র সদস্য! ১৯৯০ সালে মঞ্চ নাটক: ‘প্রজন্মের স্বাধীনতা’ রচনার এর জন্য গণ উন্নয়ন ট্রাস্ট কতৃক ‘স্বর্ণপদক’ প্রাপ্ত।
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কাসেম আলী রানার কিশোর উপন্যাস ‘কালো পুতুল’। এটি প্রকাশ করেছে শৈলী। প্রচ্ছদ করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। অলংকরণ করেছেন নাটু বিকাশ বড়ুয়া। মুদ্রণে আইকো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *