বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
আমার একজন তুমি হোক.…
যে আমাকে আগলে রাখবে
সকল দ্বিধা ভুলে পরম মায়া জড়ানো শীতল আঁচলে।
আমার জেদ অভিমান আর অবাধ্য আবদার
সব সয়ে নিবে নিঃসংকোচে নিঃশব্দে,
আমার ক্লান্ত হওয়ায় তাঁর কপালে চিন্তার সরু ভাঁজ পড়বে,
আমার হাসিমাখা মুখটা দেখে তাঁর মনে সুখের আলো ছড়াবে
ঠিক এমনি একজন তুমি চাই।
যদি পেয়ে যাই কখনো তাঁর দেখা
তাঁকে নিয়ে হবে গান কবিতা লেখা।
আমার কবিতা পড়ে সে হেসে গড়িয়ে পড়বে
নরম আদরে সবুজ ঘাসের বুকে
কান্নায় ভেঙে পড়বে সুখের অসুখে,
আমি লজ্জায় রাঙা হবো অপার সুখে
আমার ঠিক তেমনই একজন তুমি চাই।