বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শরতের কাব্য / শাহনাজ সিঁথি



 কাশের মায়ায় তোমার ছায়া!
হিমের ডাক, কুমারের হাঁক
প্রতিমার মুখ, বুক ধুক পুক!
পুরোনো দিনের বাংলা গান,
তোমার জন্য কাঁদে প্রাণ!

ভাসান গেলো দুগ্গা দেবী
তার সাথে যায় আর সবই-
আসছে বছর আবার হয়
কেবল ফাঁকি আমার রয়!

তবুও শরৎ সাদা-নীলে
তবুও শরৎ মেঘ-রোদ্দুরে
তবুও শরৎ খেয়াল গায়
তবুও শরৎ হাসি-কান্নায়!

আবার যদি পেতাম ফিরে!
মিথ্যে আশার আকিঞ্চনে
একটুখানি হৃদয় পোড়ে
আবার সাজি কাশের সনে।

এমনি করেই শরৎ আসে
মন পবনের পাল ভাসে
বৈরি যতই বয় না সময়
প্রেম শরতে কাব্যময়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *