শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সংস্কৃতি

গোফরান উদ্দীন টিটুর ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসব / গৌতম কানুনগো

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৩১৯ Time View

চট্টগ্রাম একাডেমি আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, গোফরান উদ্দীন টিটু ছড়াসহিত্যে ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি স্বচ্ছন্দ, বৈচিত্র্যময় ও অভিনব। তাঁর ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থে তিনি তাঁর সেরা ছড়াগুলো অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত ছড়াগুলোতে নিজের সামর্থ্যকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। শিশুর প্রতি দরদ, প্রয়াতদের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি অনুরাগ ইত্যাদি বিষয় চমৎকারভাবে ফুটে উঠেছে লেখাগুলোতে। তাঁর গ্রন্থটি আমাদের বাংলাদেশের ছড়াসাহিত্যের প্রকাশনায় অনন্য সংযোজন।
গতকাল ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, শিক্ষাবিদ বিমল কান্তি বড়ুয়া, কবি-ছড়াসাহিত্যিক সনজীব বড়ুয়া ও কবি-গীতিকার জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা।
প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, সংগঠক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি রেহেনা চৌধুরী, অধ্যাপক বিচিত্রা সেন, মুক্তিযোদ্ধা ডা. কাজল কান্তি দাশ, অধ্যাপক হাসানুল ইসলাম, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, শিশুসাহিত্যিক আকাশ আহমেদ, অধ্যাপক পিংকু দাশ, কবি রেহেনা মাহমুদ, গল্পকার শিপ্রা দাশ, কবি মর্জিনা আখতার, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, শিশুসাহিত্যিক সাংবাদিক ইসমাইল জসীম, কবি সিমলা চৌধুরী, কবি স্মরণিকা চৌধুরী, সাহিত্যিক অরূপ পালিত, কবি অরূপ কুমার বড়ুয়া, শিক্ষক নীহারেন্দু বড়ুয়া, কবি পুষ্পিতা সেন, শিশুসাহিত্যিক সুবর্ণা দাশ মুনমুন, কবি মল্লিকা বড়ুয়া, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, কানিজ ফাতেমা লিমা, তানজিনা রাহী, জেবারুত সাফিনা, শ্রাবন্তী বড়ুয়া, সাইমন পাশা মামুন, এম কামাল উদ্দিন, শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.