বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
হে আমাদের ভবিষ্যৎ বংশধর
আমরা কি তোমাদের জন্য
পারি না কিছুই রেখে যেতে?
এতই অক্ষম আমরা?
না!
তোমরা আমাদের অতিপ্রিয়।
আমরা তোমাদের জন্য
রেখে যাচ্ছি বিশাল এক সূর্য,
রেখে যাচ্ছি বিশাল সমুদ্র,
রেখে যাচ্ছি বন্যার প্রচণ্ড স্রোত,
রেখে যাচ্ছি দুর্দম সাইক্লোন
আর স্নিগ্ধ এক চাঁদ।