শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

মর্মার্থ /স্মরণিকা চৌধুরী

সোমবার, ২৬ জুন, ২০২৩ ৪৩২ Time View

ঈদুল আযহা করবে পালন
সওদাগরের পোলা
পঞ্চাশ মনের গরু কিনবে
মনেতে দিলখোলা।

শপথ নিলো পোলা এবার
ঈদুল আযহা নিয়ে
গোস্ত বিলি করবে এবার
গ্রামের বাড়ি গিয়ে।

সোনার দেশের সোনার পোলার
করছে জয়গান
স্বজন সুজন পাড়া-মহল্লা
আমুদে আধখান।

এসব শুনে জাগছে সাড়া
জনগণের মনে
হিংসা বিদ্বেষ দূর করে ঠিক
ভঙ্গ দিচ্ছে রণে।

মনের পশুত্ব দূর করা
ঈদুল আযহার ধর্ম
সবার জন্য বাঁচবো সবাই
তৈরি করি কর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.