বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ফুল-পাখি / কাসেম আলী রানা

ফুলের সাথে বসি যখন
বললো হেসে ফুল,
তোমার আছে চাঁদের আলো
হালদা নদীর কূল।

হালদা নদীর জলের কোলে
মাছের ডিমের বাস,
জলের বুকে নৌকা – জালে
করো পোনার চাষ।

পাখির সাথে বসি যখন
বললো হেসে পাখি,
তোমার আছে সবুজ পাহাড়
কিচিরমিচির ডাকি।

ফুল পাখিদের সাথি করে
গেলাম সাগর তীরে,
হাতছানিতে কাছে ডাকে
লক্ষ ঢেউয়ের ভিড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *