শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

তক্ষুণি বৃষ্টি / মারজিয়া খানম সিদ্দিকা

রবিবার, ১৮ জুন, ২০২৩ ৪৬৫ Time View

মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
ডাকলো যে ঐ দেয়া,
‘যতো গর্জে বর্ষে না ঠিক’
কষ্টে মেনে নেয়া।
একটু পরে অঝোর ঝরে
কাকটি ভিজে একসার,
পায়রাগুলো চুপসে গেছে
পায়না উপায় ফেরার।
বৃষ্টি শেষে ফের গরমে
ঘামতে থাকে সবে,
কবে আসবে আষাঢ়-শ্রাবণ
স্বস্তি আসবে কবে।
এই দেখ না কতো স্বপ্ন
দেখায় বৃষ্টি বাদল,
আনমনে “চা”ও চলে
স্মৃতি বাজায় মাদল।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.