বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নামবে কখন ধেয়ে / মর্জিনা আখতার

গরম বিবি গরম বিবি
তুই আর কতো গরম দিবি?
মেঘ রাজা নিয়েছে আড়ি?
যা, না দৌড়ে তার বাড়ি ।

মান ভাঙলে যদি সে হাসে,
বলিস তাকে দ্রুত যেন আসে।
সবাই আছে আকাশ পানে চেয়ে,
বৃষ্টি হয়ে নামবে কখন ধেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *