বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

উতলা সংগীত / রাশেদ রউফ

বদল হলো আবহাওয়ার, শীত নেই তাই শীতে
তুমিই আমার মন রাঙালে শীতের বিপরীতে।

ডাগর চোখে সাগর করে মুক্ত বসবাস
ঢেউ খেলে যায় ঝর্না-হাওয়ায় শরীরী উদ্ভাস।

আগল ভাঙা পাগল হাওয়া উতলা সংগীতে
আমি তো চাই তোমার কাছে আমার এ মন দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *