বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

টুঙ্গিপাড়ার একটি ছেলে / আয়েশা সিদ্দিকা

টুঙ্গিপাড়ার একটি ছেলে
নাম ছিল তার খোকা।
খোকা হলো বঙ্গবন্ধু
আমাদের সেই জাতি পিতা।

বাংলাদেশের স্থপতি বলি আমরা তাকে,
বিশ্ব তাকে চিনে সবাই এক নামে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে।

তার জন্য পেলাম এই দেশ,
পেলাম আজকের এই স্বাধীনতা।
তবে তাঁকে আবার হারিয়ে ফেললাম,
আমরা সবাই আমজনতা।

বেঁচে আছি তার আদশে,
বাঁচবো আজীবন।
আমরা না হয় করবো পূরণ,
তার স্বপ্ন বাস্তবায়ন।

গড়ে তুলবো একসাথে মোরা,
কথা দিলাম জাতির পিতা,
তোমার স্বপ্নের সেই সোনার বাংলা।
এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব,
স্বপ্নের বাংলাদেশ নিয়ে।
বিশ্বের কাছে প্রমাণ করবো,
তোমার শ্রেষ্ঠ সন্তান বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *