বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ভালোবাসি তোমাকে / লিপি বড়ুয়া

চলো আজ রিকশা করে সারা শহর ঘুরে আসি
আমার শহরে আজ বৃষ্টি নামুক
আকাশ ভেঙে অঝোরে
শ্রাবণ মেঘের অনাবিল শান্তির পরশ বুলিয়ে,
বৃষ্টির ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ুক
বরষার মান অভিমান ভেঙে সমস্ত নগরীতে।

তুমি আলতো করে রাখলে হাত ভেজা চুলে
শিরশিরিয়ে উঠলো মন উষ্ণতার খোঁজে।
ফিসফিস করে বলছি কানে কানে
ভালোবাসি….. ভালোবাসি
ভালোবাসি তোমাকে।

রোজ এমন প্রেমে গল্প লিখব
রোজ তোমার সাথে স্বপ্নের পথে হাঁটবো,
রোজ কবিতার ছন্দ বুনে হাওয়ায় মিশব
রোজ বাঁচব নতুন নতুন সৃষ্টিতে।

তোমার হাতে হাত রেখে
আকাশ ছুঁতে চাই স্বপ্ন পূরণের সাথে।
থাকবে তো পাশে?
ভালোবাসি তাই, ভালোবেসে যাই
চিরঋণী রবো তোমার প্রেমে
শেষ পর্যন্ত চাই তোমাকে।

এই দুরন্ত রাঙা প্রভাতে
রবির কিরণমাখা সূর্যস্নানে গা ভাসাব
তোমার সাথে,
শুধু তোমার স্পর্শে, হাওয়ারা জানুক ধীরে
নীলিমার সাথে কথোপকথনে।

হাজারো প্রহর অপেক্ষার পালা বদলে
হাঁটছি পৃথিবীর পথে।
মুঠো ভরে তোমার প্রেম কুড়িয়ে
তোমারি মিলনসুধার কাছে
বারবার ফিরে আসি
তোমাকে বড্ড ভালোবাসি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *