বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ঈদ এসেছে বলছে পাখি / সোমা মুৎসুদ্দী

ঈদ এসেছে বলছে পাখি বলছে ফুলেরাও
ঈদ করতে দাদার বাড়ি নানার বাড়ি যাও।
দেখবে গাঁয়ে ঈদের মজা রঙিন ফুলের মতো
আসবে ছুটে দেখতে তোমায় প্রতিবেশী যতো।

ওদের সাথে ঈদের ভোরে মসজিদে তাই যাবে
ফিরে এসে দাদার কাছে ঈদ সালামি পাবে।
দাদীর হাতের সেমাই পায়েস খেতে লাগে বেশ
গাঁয়ের বাড়ির ঈদের আমেজ মধুর পরিবেশ।

বাবা মায়ের সাথে সবাই গাঁয়ের বাড়ি যাও
সেথায় গিয়ে মুঠোয় ভরে ঈদের ছোঁয়া নাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *