রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, প্রবাস, সাহিত্য

প্রীতির মেলবন্ধন / সুলতানা নুরজাহান রোজী

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৯২৩ Time View

বাজছে ঘন্টা তব প্রীতির মেলবন্ধনে
ডাকছে নবীন
ডাকছে প্রবীণ
আয় তোরা আয়
দেখে যা সব মুছে জীর্ণ জ্বরা
যাক চলে ভেসে যাক বর্ষ বরণে আনন্দ বাদল দিনে
ধুয়ে মুছে সব খরা

বৈসাবি শাখার বিশাখার আলো মন ভরে নিয়ে ঘুচাও অন্ধকার
কালো ঘুচিয়ে
সকল অমানিশা
পাঠাও রৌদ্র দাহ
চিত্ত করি স্নান মঙ্গল আলোতে শুচি অমঙ্গল ক্লেদ প্রাণ

নব জাগরণে হিল্লোলে আসুক প্রীতির রীতি গোটা বিশ্বময়
বৈষম্য ভুলে ভেদাভেদ সরে থাক দূরে
তোমাতে আমাতে হোক সম্প্রীতি সূর্য উঠা নতুন ভোরে
চলা পথে হোক মেল বন্ধন সুন্দরের মাঝেই হোক বসবাস
উর্ধ্বে গগণে উড়ে যাক অসীমের পথে
সকল পোড়া গন্ধ সমীরণ নিঃশ্বাসে!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.