বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।
এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারও নেই।
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত বছর ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বাংলাদেশকে আরও ‘বহুদূর’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *