শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

লাবণ্যময়ী হৈমন্তিকা / মাহমুদা মৌ

ইচ্ছে করে লাবণ্যময়ী হৈমন্তিকার
শিশিরসিক্ত কুয়াশা ভোরে
শিশির জলে পা ভিজিয়ে শিউলি
তলায় ফুল কুড়াতে !

ইচ্ছে করে লাবণ্যময়ী হৈমন্তিকার
হিম হিম কুয়াশা ভোরের
শিশিরের ঘ্রাণে মিষ্টি রোদের
আদরের স্পর্শ পেতে!

ইচ্ছে করে লাবণ্যময়ী হৈমন্তিকার
কাঁচাসোনা রোদমাখা স্নিগ্ধসৌম্য
দুপুরে কোঁচড় ভরে ঝিল বিলের
শাপলা পদ্ম তুলে আনতে !

ইচ্ছে করে শান্ত বিমোহিত
রূপ লাবণ্যে ভরা ধূসর সন্ধ্যায়
একাকী আকাশ তলায় দাঁড়িয়ে
পাখিদের মিষ্টি কলকাকলি শুনতে!

ইচ্ছে করে মেঘমুক্ত আকাশে
জোছনা ডুবানো আলোকিত রাতে
ফোটা গন্ধরাজ, মল্লিকা, শিউলি আর
কামিনী ফুলের গন্ধ নিয়ে ক্লান্ত
অবসাদকে দূরে সরিয়ে দিতে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *